Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

মুক্তি পেল ‘হীর এক্সপ্রেস’-এর দেশাত্মবোধক গান

আগামী ১২ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে উমেশ শুক্লা পরিচালিত পারিবারিক ছবি ‘হীর এক্সপ্রেস’।

মুক্তি পেল ‘হীর এক্সপ্রেস’-এর দেশাত্মবোধক গান
  • ১৭ আগস্ট, ২০২৫ ১৮:০৮
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ১২ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে উমেশ শুক্লা পরিচালিত পারিবারিক ছবি ‘হীর এক্সপ্রেস’। ছবির নতুন গান ‘আই লাভ মাই ইন্ডিয়া’ সদ্য মুক্তি পেয়েছে। তানিস্ক বাগচির নির্দেশনায় জাভেদ আলি ও নিকিতা গান্ধীর কণ্ঠে গানটি আলাদা মাত্রা পেয়েছে। গানের ভিডিওতে দেখা যাবে ছবির নায়িকা দিভিতা জুনেজাকে। লন্ডনের আধুনিকতাকে ব্যাকড্রপে রেখে এই গানের দৃশ্যায়ন দর্শকদের মন জয় করেছে। কোরিওগ্রাফার আদিল শেখ প্রতিটি মুহূর্তের মাধ্যমে দেশাত্মবোধকে ফুটিয়ে তুলেছেন। দিভিতার সঙ্গে গানের ভিডিওতে দেখা যাবে প্রীত কামানি, আশুতোষ রানা, গুলশন গ্রোভার সহ অন্যান্যদের।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ