Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, পথ অবরোধে পরিজনেরা

ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ ঘিরে চাঞ্চল্য সিউড়িতে। সিউড়ির সুপার স্পেশালিটি হাসপাতাল সংলগ্ন একটি বেসরকারি নার্সিংহোমে রোগীর ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে অভিযোগ তুলে প্রতিবাদে সরব রোগীর পরিজনেরা।

ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, পথ অবরোধে পরিজনেরা
  • ২২ সেপ্টেম্বর, ২০২৫ ১৫:০৯
Prefer us on Google

সংবাদদাতা, সিউড়ি: ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ ঘিরে চাঞ্চল্য সিউড়িতে। সিউড়ির সুপার স্পেশালিটি হাসপাতাল সংলগ্ন একটি বেসরকারি নার্সিংহোমে রোগীর ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে অভিযোগ তুলে প্রতিবাদে সরব রোগীর পরিজনেরা। লালদিঘিপাড়ার কাছে রাস্তায় মৃতদেহ নামিয়ে পথ অবরোধ করেন তাঁরা। 

Advertisement

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে হাজির হয়েছে সিউড়ি থানার পুলিশও।

পরিবার সূত্রে জানা গিয়েছে,  মৃতার নাম মিনা দাস (৩৬)। গলব্লাডারে সমস্যার জন্য সিউড়ির এক চিকিৎসকের কাছে গিয়েছিলেন মিনা। তাঁকে ওই চিকিৎসক নার্সিংহোমে ভর্তির পরামর্শ দেন বলে দাবি। কিন্তু পরিবারের অভিযোগ, সেখানেই অপারেশনের সময় তাঁর ভুল চিকিৎসা করা হয়। এরপরেই রবিবার তাঁর মৃত্যু হয়। ঘটনার সঠিক বিচারের দাবি তুলে রাস্তা অবরোধ করেছেন তাঁরা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ