Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬

‘ধৈর্যের ফল মিলল’, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে দাবি প্রধানমন্ত্রীর

: বড়ো সিদ্ধান্ত! এর ফলে দেশের প্রত্যেক নাগরিক লাভবান হবে। আমেরিকার সঙ্গে বাণিজ্যচুক্তি ও ভারতীয় পণ্যে পালটা শুল্ক হ্রাসের ঘোষণাকে এভাবেই ব্যাখ্যা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

‘ধৈর্যের ফল মিলল’, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে  দাবি প্রধানমন্ত্রীর
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: বড়ো সিদ্ধান্ত! এর ফলে দেশের প্রত্যেক নাগরিক লাভবান হবে। আমেরিকার সঙ্গে বাণিজ্যচুক্তি ও ভারতীয় পণ্যে পালটা শুল্ক হ্রাসের ঘোষণাকে এভাবেই ব্যাখ্যা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার এনডিএ সাংসদদের বৈঠকে অভিনন্দন জানানো হয় প্রধানমন্ত্রীকে। সেখানে ভাষণ দিতে গিয়ে মোদি জানান, এই চুক্তি অনুকূল অর্থনৈতিক পরিবেশ তৈরি করেছে। বিরোধী শিবিরকে একহাত নিয়ে মোদির বক্তব্য, ‘শুল্ক নিয়ে সমালোচনা চলছিল। তবে আমরা ধৈর্য ধরেছিলাম। তার ফলাফল এখন স্পষ্ট দেখা যাচ্ছে। বিশ্বজুড়ে বাণিজ্য-সংঘাত চললেও লাভজনক অবস্থায় রয়েছে ভারত।’

Advertisement

সোমবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেন মোদি। এরপরেই দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির কথা ঘোষণা করেন ট্রাম্প। ভারতের উপর পালটা শুল্ক ২৫ থেকে ১৮ শতাংশ কমানোর কথাও জানান তিনি। পরে এক্স হ্যান্ডলে মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। এদিন বাণিজ্য চুক্তির সাফল্য নিয়ে মোদিকে শুভেচ্ছা জানান এনডিএ শিবিরের শরিক দলের নেতারা। সাংসদীয় বিষয়কমন্ত্রী কিরেন রিজিজু বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে ন’টি বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়েছে। সাংসদের মধ্যে এবিষয়ে যথেষ্ট উচ্ছ্বাস রয়েছে। মোট ৩৯টি দেশের সঙ্গে চুক্তি হয়েছে। এটা সত্যিই ঐতিহাসিক।’

Advertisement
সম্পর্কিত সংবাদ