Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মল্লিকপুর স্টেশন থেকে দুষ্কৃতীদের ছোড়া ইটে মাথা ফাটল যাত্রীর

শনিবারের পর সোমবার। ফের মল্লিকপুর স্টেশন থেকে ট্রেন লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনার কমপক্ষে চারজন আহত হয়েছেন।

মল্লিকপুর স্টেশন থেকে দুষ্কৃতীদের  ছোড়া ইটে মাথা ফাটল যাত্রীর
  • ৫ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: শনিবারের পর সোমবার। ফের মল্লিকপুর স্টেশন থেকে ট্রেন লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনার কমপক্ষে চারজন আহত হয়েছেন। তার মধ্যে একজনের মাথা ফেটেছে। তিনি পেয়ারা বিক্রেতা, নাম হোসেন আলি লস্কর। জানা গিয়েছে, কলকাতায় পেয়ারা বিক্রি করে শিয়ালদহ থেকে সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটের নামখানা লোকালে চেপে বাড়ি ফিরছিলেন হোসেন। তাঁর বাড়ি ধপধপি ২ নম্বর পঞ্চায়েত এলাকায়। ভেন্ডার কম্পার্টমেন্টে উঠে গেটের সামনে বসেছিলেন তিনি। মল্লিকপুর স্টেশনে ট্রেন থামতেই একদল যুবক অতর্কিতভাবে ইট ছুড়তে থাকে বলে অভিযোগ। ওই কামরায় গেটের কাছে যাঁরা ছিলেন তাঁদের অনেকেরই গায়ে তা লাগে। কারও হাতে চোট লেগেছে কারও পায়ে। কিন্তু গেটের মুখে থাকায় হোসেনের মাথায় ইট লেগে ফেটে যায়। বারুইপুর স্টেশনে নেমে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে ওই বিক্রেতার। বাকি যাঁরা সামান্য চোট পেয়েছিলেন, তাঁদের বারুইপুর জিআরপি থেকে সোনারপুর নিয়ে যাওয়া হয়। 

Advertisement

ওই কামরায় থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, হোসেন ট্রেনে উঠার পর কোনও এক ব্যক্তির সঙ্গে গেটের কাছে বসা নিয়ে সামান্য কথা কাটাকাটি হয়েছিল। তিনি মল্লিকপুর নামতেই শুরু হয় ইট বর্ষণ। ওই যাত্রীর ইন্ধনেই এই গোটা আক্রমণ হয়েছে বলেই মনে হয়। এদিনের এই ঘটনার পর রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে। দু’বার এমন ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। - নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ