Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শালবনীতে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, জখম ১৩

শালবনীতে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, জখম ১৩
  • ২৯ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: বুধবার সকালে শালবনীর পিড়াকাটার ভাতমোড় এলাকায় রাজ্য সড়কে দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবাহী বাস। ১৩ জন যাত্রী জখম হয়েছেন। তাঁদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা করা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, বাসে প্রায় ৩৫জন যাত্রী ছিলেন। গতি বেশি থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। রাজ্য সড়ক থেকে পাশের জমিতে গিয়ে উল্টে যায়। বেশ কিছুদিন আগে চালকের ভুলে শালবনী থানার ভাদুতলা লেভেল ক্রসিং এলাকায় একটি বাস দুর্ঘটনা হয়। সেই বাসে থাকা কয়েকজন যাত্রী জখম হয়েছিলেন। রাস্তা ভালো হওয়ায় বাস ও অন্যান্য গাড়ির গতি অস্বাভাবিক বেড়েছে। 

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার অফিস টাইমে বাসটি মেদিনীপুর থেকে লালগড় যাচ্ছিল। দ্রুত পৌঁছনোর জন্য বাসের গতিবেগ অনেকটাই বেশি ছিল। ভাতমোড় ঢোকার আগে একটি বাঁক রয়েছে। সেখানেই কার্যত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি। রাজ্য সড়ক থেকে জমিতে নেমে গিয়ে পাল্টি খায়। বাসে থাকা ১৩জন যাত্রী জখম হন। জানা গিয়েছে, দুর্ঘটনার পরই বিকট আওয়াজে কেঁপে উঠে চারপাশ। স্থানীয় বাসিন্দারা ছুটে এসেছিল উদ্ধারকার্যে। খবর পেয়ে ঘুটনাস্থলে পৌঁছয় পুলিস বাহিনী। দ্রুত যাত্রীদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় বাসিন্দা উজ্জ্বল মণ্ডল বলেন, যান্ত্রিক ত্রুটির জন্য বাসটি পাল্টি খেয়ে যায় বলে মনে হচ্ছে। এই রাস্তা দিয়ে অত্যন্ত দ্রুতগতিতে গাড়ি যাতায়াত করে। প্রশাসনের কড়া পদক্ষেপ নেওয়া দরকার। বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। আগেও এই রাস্তায় বাস দুর্ঘটনা ঘটেছে। জখম যাত্রীদের মধ্যে অনেকেই বেশ ভয় পেয়ে গিয়েছিলেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ