বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় তাপমাত্রা বাড়ছে রাজ্যের। তাই শীতের আমেজ উধাও হয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মোটের উপর কালীপুজোতে অস্বস্তিকর আবহাওয়া পেতে চলেছে বঙ্গবাসী। আজ, রবিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, শনিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ, রবিবার শহরের আকাশ থাকবে আংশিক মেঘলা। দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি।



