Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পুজোর আগে পার্থর জেলমুক্তি? উত্তর ঝুলে হাইকোর্টে

পুজোর আগে পার্থ চট্টোপাধ্যায়ের জেলমুক্তি ঘটবে কি না, সেই প্রশ্নের উত্তর ঝুলে রইল কলকাতা হাইকোর্টে। দুর্নীতি সংক্রান্ত আরও একটি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিনের আবেদনের শুনানি শেষ হলেও সোমবার রায়দান স্থগিত রাখল বিচারপতি শুভ্রা ঘেষের সিঙ্গল বেঞ্চ।

পুজোর আগে পার্থর জেলমুক্তি? উত্তর ঝুলে হাইকোর্টে
  • ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজোর আগে পার্থ চট্টোপাধ্যায়ের জেলমুক্তি ঘটবে কি না, সেই প্রশ্নের উত্তর ঝুলে রইল কলকাতা হাইকোর্টে। দুর্নীতি সংক্রান্ত আরও একটি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিনের আবেদনের শুনানি শেষ হলেও সোমবার রায়দান স্থগিত রাখল বিচারপতি শুভ্রা ঘেষের সিঙ্গল বেঞ্চ। এই মামলায় জামিন মঞ্জুর হলে তিনি জেল থেকে মুক্তি পাবেন। ২০২২ সালে স্কুলে নিয়োগ দুর্নীতির মামলায় পার্থকে প্রথম গ্রেফতার করেছিল ইডি। সেই থেকেই তিনি জেলে রয়েছে। এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশে ইডির মামলায় তিনি জামিন পেয়েছেন। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সিবিআইয়ের মামলা থেকেও তিনি জামিন পেয়েছেন। চলতি মাসের শুরুতে নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগের মামলায় আলিপুরের বিশেষ সিবিআই আদালত সাত হাজার টাকার ব্যক্তিগত বন্ডে পার্থর জামিন মঞ্জুর করেছে। এখন বাকি কেবল প্রাথমিকের মামলা। এদিন তারই শুনানি ছিল হাইকোর্টে। তবে শুনানি শেষ হলেও কবে এই মামলার রায় ঘোষণা করা হবে, তা এখনও স্পষ্ট নয়।
এদিন আলিপুর আদালতে নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের দায়ের করা মামলার শুনানিতে এদিন বাইপাসের হাসপাতাল থেকেই ভার্চুয়ালি হাজিরা দেন পার্থ। তাঁকে বারবার বলতে শোনা যায় ‘আমি নির্দোষ...আমি নির্দোষ।’ বিচারক অবশ্য পার্থকে থামিয়ে বলেন, ‘যতটুকু জানতে চাওয়া হয়েছে ততটুকুরই উত্তর দিন।’ আপাতত মামলায় চার্জগঠনের শুনানি চলছে। 

Advertisement

 

সম্পর্কিত সংবাদ