Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

চুঁচুড়ায় পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়ল

চুঁচুড়া পুরসভার বাবুগঞ্জ এলাকার একটি পুরনো বাড়ির একাংশ মঙ্গলবার আচমকা ধসে পড়ে। এতে অবশ্য কেউ হতাহত হননি।

চুঁচুড়ায় পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়ল
  • ৬ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: চুঁচুড়া পুরসভার বাবুগঞ্জ এলাকার একটি পুরনো বাড়ির একাংশ মঙ্গলবার আচমকা ধসে পড়ে। এতে অবশ্য কেউ হতাহত হননি। কিন্তু পুরনো বাড়ির অংশ পাশের বাড়ির সদর দরজার সামনে ভেঙে পড়ায় সেই বাড়িতে যাতায়াত সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে পুরসভা ভেঙে পড়া অংশকে সরিয়ে দেয়। এদিন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার এলাকা পরিদর্শনে গিয়েছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বাড়িটি দত্তবাড়ি নামে পরিচিত। বহু বছর ধরে সেখানে শরিকি বিবাদ চলছে। ফলে, ভগ্নপ্রায় বাড়িটি মেরামত করা হয়নি। নয় শরিকের মধ্যে দু’জন বর্তমানে ওই বাড়িতে থাকেন। এদিন দুপুরে আচমকা বাড়ির অংশ ভেঙে পড়ার পরে তাঁরা অবশ্য কোনও মন্তব্য করতে চাননি। এদিন বিধায়ক বলেন, বিষয়টি উদ্বেগজনক। কিছু আইনি জটিলতা আছে। সবপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধান খোঁজা হবে। -নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ