Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

ফিরলেন পরেশ

টালবাহানার অবসান। ‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজিতে ফিরলেন অভিনেতা পরেশ রাওয়াল। গত মাসে জানা গিয়েছিল, বাবুরাও গণপত রাও চরিত্রে আর দেখা যাবে না পরেশকে।

ফিরলেন পরেশ
  • ৩০ জুন, ২০২৫ ১৩:০৬
Prefer us on Google

টালবাহানার অবসান। ‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজিতে ফিরলেন অভিনেতা পরেশ রাওয়াল। গত মাসে জানা গিয়েছিল, বাবুরাও গণপত রাও চরিত্রে আর দেখা যাবে না পরেশকে। নির্মাতাদের সঙ্গে মতের অমিলের কারণেই  অভিনেতা চরিত্রটি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে শোনা যায়। এমনকী, অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থা পরেশকে ২৫ কোটি টাকার ক্ষতিপূরণের নোটিস পাঠিয়েছিল। সেই টাকা আবার মিটিয়েও দিয়েছিলেন পরেশ। তবে সমস্ত আকচাআকচির অবসান ঘটিয়ে ফের ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিলেন অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নিজেই জানিয়েছেন, নির্মাতাদের সঙ্গে সবকিছু মিটিয়ে নিয়েছেন তিনি। তাঁর কথায়, ‘দর্শকরা ছবিটার জন্য অপেক্ষা করছেন। তাই আমাদের সকলের একসঙ্গে কাজ করা উচিত।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ