Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

সুদ সহ টাকা ফেরত

সুদ সহ পারিশ্রমিকের অগ্রিম টাকা ফেরত দিলেন অভিনেতা পরেশ রাওয়াল।

সুদ সহ টাকা ফেরত
  • ২৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• সুদ সহ পারিশ্রমিকের অগ্রিম টাকা ফেরত দিলেন অভিনেতা পরেশ রাওয়াল। সদ্য ‘হেরাফেরি’ ফ্র্যাঞ্চাইজি ছেড়ে বেরিয়ে গিয়েছেন পরেশ। সংবাদমাধ্যমে নিজেই সেই খবরে সিলমোহর দিয়েছিলেন পর্দার ‘বাবুরাও’। অভিনেতার এই সিদ্ধান্তে ‘বিরক্ত’ হয়েছিলেন নির্মাতারা। অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থার তরফে পরেশকে ২৫ কোটি টাকার নোটিসও পাঠানো হয়। তারপরই অগ্রিম টাকা ফেরানোর সিদ্ধান্ত পরেশের। ‘হেরাফেরি ৩’ ছবির প্রচার ঝলকের শ্যুট সেরে ফেলা হয়েছিল। সে কারণেই পারিশ্রমিক হিসেবে ১১ লক্ষ টাকা নিয়েছিলেন পরেশ। তবে ছবি ছেড়ে দেওয়ার পর সুদ সহ সেই টাকাই ফিরিয়ে দিলেন তিনি। পরেশ ও অক্ষয়ের বন্ধুত্ব দীর্ঘদিনের। পরেশ আচমকা ‘হেরাফেরি’ ফ্র্যাঞ্চাইজি ছাড়ার ঘোষণা করায় সেই সম্পর্কে চিড় ধরতে সময় নেয়নি। যেটুকু আশার আলো ছিল, পরেশের টাকা ফেরানোর জন্য তাও নিভে গেল বলেই মত ইন্ডাস্ট্রির একাংশের। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ