Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিজেপি কর্মী খুনে পরেশ পালদের আগাম জামিন

নারকেলডাঙায় বিজেপি কর্মী অভিজিৎ খুনের মামলায় বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল এবং দুই কাউন্সিলারের আগাম জামিনের আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট।

বিজেপি কর্মী খুনে পরেশ পালদের আগাম জামিন
  • ২২ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নারকেলডাঙায় বিজেপি কর্মী অভিজিৎ খুনের মামলায় বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল এবং দুই কাউন্সিলারের আগাম জামিনের আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি জয় সেনগুপ্ত শর্তসাপেক্ষে এবং এক লক্ষ টাকার বন্ডে পরেশ ছাড়াও ৫৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা কলকাতা পুরসভার মেয়র পারিষদ (বস্তি) স্বপন সমাদ্দার এবং ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার পাপিয়া ঘোষের জামিন মঞ্জুর করেছেন। শর্ত হিসেবে আদালত জানিয়েছে, তিনজনই শীতলাতলা লেনে প্রবেশ করতে পারবেন না। তদন্তে সহযোগিতা করতে হবে। এবং মামলার কোনও সাক্ষীকে প্রভাবিত করা যাবে না। এছাড়ও তিনজনের কেউই দেশ ছাড়তে পারবেন না।    

Advertisement

২০২১ সালে বিজেপিকর্মী অভিজিৎ খুনের ঘটনায় তদন্তভার গিয়েছিল সিবিআইয়ের হাতে। সেই মামলায় চার বছর পর অতিরিক্ত চার্জশিটে পরেশ, পাপিয়া ও স্বপনের নাম উল্লেখ ছিল। পরে তাঁদের বিরুদ্ধে পৃথকভাবে খুনের চেষ্টার মামলা রুজু করেন অভিজিতের দাদা। এরপরই আগাম জামিনের আবেদন জানিয়ে তিনজনই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। দীর্ঘ শুনানির পর এদিন তাঁদের জামিনের আবেদন মঞ্জুর করল আদালত।

Advertisement
সম্পর্কিত সংবাদ