Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্নমানের খাবার পুকুরে ফেলে দিলেন অভিভাবকরা

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্নমানের খাবার পুকুরে ফেলে দিলেন অভিভাবকরা
  • ২৭ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: শিশুদের দেওয়া হচ্ছে নিম্নমানের খাদ্যসামগ্রী। শুধু তাই নয়, যে খাবার দেওয়া হচ্ছে তাও মেয়াদোত্তীর্ণ। এই ধরনের একাধিক অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। পাশাপাশি, খাবারের প্যাকেটগুলি পাশের পুকুরে ফেলেও দিলেন তাঁরা। শনিবার ঘটনাটি ঘটেছে দেগঙ্গার বেড়াচাঁপা ১ পঞ্চায়েতের বিপ্লব কলোনির ১৬৭ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কোনও স্থায়ী ভবন নেই। একটি ক্লাব ঘরে চলে কেন্দ্রটি। বর্তমানে ক্লাব ঘর সংস্কার হওয়ায় এক গ্রামবাসীর দালান বাড়িতে চলে সেটি। নিত্যদিন বাড়ি থেকে পুষ্টিকর খাবারের প্যাকেট নিয়ে আসেন অঙ্গনওয়াড়ি কর্মী। শুক্রবার দেখা যায় খাবার নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ। এরপর শনিবারও দেখা যায় একই চিত্র। তাই, এদিন ক্ষোভ জানান অভিভাবকরা। খাবারের প্যাকেটগুলিও তাঁরা ফেলে দেন পুকুরের জলে। বিক্ষোভকারীরা বলেন, প্যাকেটগুলি ইঁদুরে কাটা ছিল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ