Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শেয়ার ট্রেডিংয়ের নামে ২৪ লক্ষ প্রতারণা, গ্রেপ্তার চক্রের পান্ডা

শেয়ার ট্রেডিংয়ের নামে ২৪ লক্ষ প্রতারণা, গ্রেপ্তার চক্রের পান্ডা
  • ৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভুয়ো অ্যাপ খুলে শেয়ার ট্রেডিংয়ের নামে আর্থিক প্রতারণা চালাচ্ছিল একটি চক্র। সেই ফাঁদে পড়ে এক ব্যক্তির খোয়া গিয়েছিল ২৪ লক্ষ ২০ হাজার টাকা। তদন্তে নেমে শেক্সপিয়র সরণি থানার পুলিস শুক্রবার গ্রেপ্তার করে চক্রেব এক পান্ডাকে। শনিবার ধৃতকে ব্যাঙ্কশালের ভারপ্রাপ্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। বিচারক তাকে ২০ মার্চ পর্যন্ত পুলিস হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। সরকারি কৌঁসুলি অরূপ চক্রবর্তী ধৃতের জামিনের আপত্তি তোলেন। তিনি আদালতে জানান, চক্রটি ভুয়ো অ্যাপ খুলে সেখানে শেয়ার ট্রেডিংয়ের ব্যবসা চালাচ্ছিল। তাতে বহু মানুষ বিভিন্ন কোম্পানির শেয়ার কিনছিলেন। এক ব্যক্তি বিশাল অঙ্কের টাকার শেয়ার কেনেন। তা বিক্রি করতে গিয়েই পড়েন সমস্যায়। প্রতারিত হয়েছেন বুঝে তিনি থানায় অভিযোগ জানান। পুলিস গিরিশ পার্ক এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে। ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয় বিভিন্ন নথিপত্র, মোবাইল ফোন, কম্পিউটার, বিভিন্ন সিলমোহর প্রভৃতি। যাবতীয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখা হচ্ছে। এদিন ধৃতের তরফে জামিনের আর্জি জানানো হয়। বিচারক আবেদন নাকচ করেন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ