Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অনলাইন প্রতারণা গোষ্ঠীর পান্ডা ধৃত

অনলাইন প্রতারণা গোষ্ঠীর পান্ডাকে গ্রেপ্তার করল সুন্দরবন পুলিস জেলার সাইবার ক্রাইম থানা। শুক্রবার বীরভূম থেকে তাঁকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে।

অনলাইন প্রতারণা গোষ্ঠীর পান্ডা ধৃত
  • ২৪ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: অনলাইন প্রতারণা গোষ্ঠীর পান্ডাকে গ্রেপ্তার করল সুন্দরবন পুলিস জেলার সাইবার ক্রাইম থানা। শুক্রবার বীরভূম থেকে তাঁকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে। ধৃতের নাম ষষ্ঠী জমাদার (২৭)। পুলিস সূত্রে জানা গিয়েছে, কুলপির এক বাসিন্দাকে রান্নার গ্যাসের টাকা ফেরত দেওয়ার নাম করে ফোন করা হয়েছিল। এরপরই তাঁর কাছ থেকে ইউপিআইয়ের বিস্তারিত তথ্য চেয়ে নেওয়া হয়। পরে ওই ব্যক্তির ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে প্রায় ৪৭ হাজার টাকা তুলে নেওয়া হয়। শেষে কুলপির ওই বাসিন্দা ২৬ জুন সাইবার ক্রাইম থানায় একটি অভিযোগ দায়ের করেন।

Advertisement

সেই অভিযোগের ভিত্তিতে পুলিস তদন্ত শুরু করে। তদন্তে নেমে পুলিস জানতে পারে, ওই টাকা দিয়ে প্রতারক অনলাইনে একটি এসি কিনেছেন। এরপরই ওই অনলাইন সংস্থার কাছ থেকে পুলিস প্রতারকের ঠিকানা জানতে পারে। এছাড়াও ফোন করার জন্য যে সিম কার্ডটি ব্যবহার করা হয়েছিল, তারও বিস্তারিত তথ্য পুলিস সংগ্রহ করে। পরে সুন্দরবন পুলিস জেলার সাইবার ক্রাইম থানার পুলিস টিম বীরভূমে পাড়ি দেয়। সেখানে স্থানীয় থানার সহযোগিতা নিয়ে প্রতারক ষষ্ঠীকে গ্রেপ্তার করে। শুক্রবার ধৃতকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে বিচারক পাঁচদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। প্রাথমিক তদন্তে পুলিস জানতে পেরেছে, ধৃত ব্যক্তিই এই অনলাইন প্রতারণা চক্রের পান্ডা।

Advertisement
সম্পর্কিত সংবাদ