Bartaman Logo
১০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

‘ভিবি জি রামজি’ কর্মীদের সঙ্গে পান্তাভাত খাবেন পঞ্চায়েতমন্ত্রী, সোমবার থেকে শুরু হচ্ছে জেলা সফর

‘১২৫ দিনের কাজ’-এর কর্মীদের সঙ্গে পান্তাভাত খাবেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। আগামী ৩০ জুলাই উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে এই কর্মসূচিতে যোগ দেবেন দিলীপবাবু।

‘ভিবি জি রামজি’ কর্মীদের সঙ্গে পান্তাভাত খাবেন পঞ্চায়েতমন্ত্রী, সোমবার থেকে শুরু হচ্ছে জেলা সফর
  • ২৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘১২৫ দিনের কাজ’-এর কর্মীদের সঙ্গে পান্তাভাত খাবেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। আগামী ৩০ জুলাই উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে এই কর্মসূচিতে যোগ দেবেন দিলীপবাবু। কেন এই কর্মসূচি? আর পান্তাভাতই বা কেন? দিলীপবাবুর কথায়, ‘দেশের জবকার্ড হোল্ডারদের ১২৫ দিনের কাজ দিতে মনরেগা প্রকল্পের জায়গায় ভিবি জি রামজি প্রকল্প চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ রাজ্যেও জবকার্ড হোল্ডাররা কাজ পাচ্ছেন। বাংলায় জবকার্ড হোল্ডারের সংখ্যা ২ কোটি ৫৬ লক্ষ। তাঁদের উৎসাহ দিতেই এই কর্মসূচি।’ এরাজ্যে অধিকাংশ পঞ্চায়েত প্রধান অফিসে না আসায় অন্যান্য প্রকল্পের মতো ‘১২৫ দিনের কাজ’-এর অগ্রগতিও ধাক্কা খাচ্ছে। আধিকারিকদের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালাচ্ছে রাজ্য। মন্ত্রীর এই উদ্যোগে প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মী-আধিকারিক থেকে সাধারণ মানুষ উৎসাহিত হবেন বলেই মত অভিজ্ঞ আমলাদের। ওই দিনই বারাসতে ভিলেজ রিসোর্স পার্সনদের সভায় যোগ দেবেন দিলীপবাবু। এই সহায়করাই সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন। এমন কর্মসূচির পাশাপাশি তাঁর দপ্তরের প্রতিটি প্রকল্পের পর্যালোচনা করতে জেলা সফর শুরু করছেন পঞ্চায়েতমন্ত্রী। সোমবার হাওড়া থেকে শুরু হবে তাঁর এই কর্মসূচি। ওই দিন হাওড়া জেলায় দপ্তরের কাজের অগ্রগতি নিয়ে বৈঠকের পর তিনি যাবেন হুগলি জেলায়। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ