বিশ্বরেকর্ড গড়লেন গায়িকা পলক মুছল। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস ও লিমকা বুক অব রেকর্ডসে নাম উঠেছে তাঁর। এই স্বীকৃতি সমাজসেবার জন্য পেয়েছেন তিনি। ছোট থেকেই এই ধরনের কাজের সঙ্গে যুক্ত পলক। একটি স্বেচ্ছাসেবী সংস্থা চালান তিনি। কনসার্ট থেকে প্রাপ্ত সমস্ত টাকা এই স্বেচ্ছাসেবী সংগঠনকে দেন। সেই সংস্থাই ৩ হাজার ৮০০টি পথ শিশুর হার্ট সার্জারি করে জীবন বাঁচিয়েছে। কার্গিল যুদ্ধে নিহতদের পরিবারের পাশে থেকেছেন, গুজরাতের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদেরও সাহায্য করেছিলেন পলক। তাঁর কথায়, ‘ছোটবেলায় ট্রেনে সফর করছিলাম। সেই সময় জানলা দিয়ে দুঃস্থ শিশুদের দেখতে পাই। ওই দৃশ্যই আমার জীবন বদলে দেয়। তখনই প্রতিজ্ঞা করেছিলাম, আমি ওই শিশুদের সাহায্য করব।’



