Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬

সিন্ধুর এক ফোঁটা জলও পাবে না পাকিস্তান, ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর

পাকিস্তানের দিকে সিন্ধু নদের এক বিন্দু জলও যাবে না। বিষয়টি নিশ্চিত করতে ভারত সর্বাত্মক চেষ্টা চালাবে।

সিন্ধুর এক ফোঁটা জলও পাবে না পাকিস্তান, ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর
  • ১১ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: পাকিস্তানের দিকে সিন্ধু নদের এক বিন্দু জলও যাবে না। বিষয়টি নিশ্চিত করতে ভারত সর্বাত্মক চেষ্টা চালাবে। বুধবার একথা জানিয়েছেন কেন্দ্রীয় জলশক্তিমন্ত্রী সি আর পাতিল। গত বছর পহেলগাঁও হামলার পরই পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি বাতিল করে দিয়েছিল ভারত। এর ফলে পাকিস্তানকে সিন্ধু নদের জলের ভাগ দিতে আর বাধ্য নয় ভারত। কেন্দ্রীয় মন্ত্রী এদিন জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ব্যক্তিগতভাবে বিষয়টির উপর নজর রাখছেন। পাতিল বলেন, ‘এই কাজ নির্দিষ্ট সময়সীমার মধ্যেই  এগিয়ে চলেছে। আমি নিশ্চিতভাবে বলতে পারি, পাকিস্তানে সিন্ধু নদের জলপ্রবাহ বন্ধ হয়ে যাবে। আগামী কয়েক বছরের মধ্যে এক ফোঁটা জলও আর ওদিকে যাবে না।

Advertisement

সিন্ধু ও পাঁচটি উপনদী শতদ্রু, বিপাশা, ইরাবতী, বিতস্তা ও চন্দ্রভাগার জলের ভাগ নিয়ে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে চুক্তি হয়েছিল। এই চুক্তি অনুযায়ী, পশ্চিম অভিমুখী তিন নদী চন্দ্রভাগা, বিতস্তা ও সিন্ধুর জল পায় পাকিস্তান। অন্যদিকে, পূর্বমুখী ইরাবতী, বিপাশা এবং শতদ্রু নদীর জল ভারত অবাধে ব্যবহার করতে পারে। ভারত অবশ্য পশ্চিমের তিনটি নদীর জল  কৃষি, বিদ্যুত্ উত্পাদনের কাজে ব্যবহার করতে পারে। এই চুক্তি ভারত বাতিল ঘোষণা করেছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ