Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

সরকারি বিমান সংস্থাও বিক্রি করে দিচ্ছে দেউলিয়া পাকিস্তান

দান আর ধারের টাকায় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে পাকিস্তানের অর্থনীতি। সামরিক খাতে ব্যয় বৃদ্ধি সহ চূড়ান্ত আর্থিক অনিয়মের জেরে প্রায় দেউলিয়া দশা পাকিস্তানের।

সরকারি বিমান সংস্থাও বিক্রি করে দিচ্ছে দেউলিয়া পাকিস্তান
  • ৪ ডিসেম্বর, ২০২৫ ১৬:১২
Prefer us on Google

ইসলামাবাদ: দান আর ধারের টাকায় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে পাকিস্তানের অর্থনীতি। সামরিক খাতে ব্যয় বৃদ্ধি সহ চূড়ান্ত আর্থিক অনিয়মের জেরে প্রায় দেউলিয়া দশা পাকিস্তানের। তার উপর রয়েছে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার (আইএমএফ)-এর  ঋণের শর্ত।  ফলে ভাঁড়ারে কিছু অর্থ সংগ্রহ করতে বাধ্য হচ্ছে পাকিস্তান। আর এরই অঙ্গ হিসেবে পাকিস্তান ইন্টারন্যাশান এয়ারলাইন্স (পিআইএ)-কে বেচে দিতে চাইছে ইসলামাবাদ। তাৎপর্যপূর্ণ ব্যাপার, এই বিমান সংস্থা কেনার দৌড়ে রয়েছে ফৌজি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। এই কোম্পানি পাক সামরিক বাহিনীর মালিকানাধীন ফৌজি ফাউন্ডেশনের আওতাধীন। অর্থাৎ শাহবাজ শরিফ সরকারের আর্থিক দৈন্যদশায় আরও শক্তি বাড়াতে চলেছে সেনাপ্রধান আসিম মুনিরের ফৌজি সংস্থা। 

Advertisement

বিমান সংস্থা বিক্রির জন্য দর হাঁকার দিন ঠিক হয়েছে আগামী ২৩ ডিসেম্বর। সংবাদমাধ্যমে নিলামের সরাসরি সম্প্রচার হবে। এক বিবৃতিতে জানানো হয়েছে, ধুঁকতে থাকা পিআইএ কিনতে আগ্রহীদের নিয়ে বুধবার বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পাক সংবাদমাধ্যম ডন জানিয়েছে,  আইএমএফের ৭০০ কোটি ডলার আর্থিক প্যাকেজে পিআইএ-র ৫১ থেকে ১০০ শতাংশ বিলগ্নিকরণের শর্ত দেওয়া হয়েছে।  জিও টিভি-ও আইএমএফের বেল আউট প্যাকেজের শর্ত হিসেবে পিআইএ বিক্রির কথা জানিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ