Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

সিন্দুরের সময় দৈব সাহায্য পেয়েছে পাকিস্তান: মুনির

অপারেশন সিন্দুরের সময় দৈব সাহায্য পেয়েছিল পাকিস্তান। এমনই দাবি পাক সেনাপ্রধান আসিম মুনিরের। সম্প্রতি ইসলামাবাদে জাতীয় উলেমা সম্মেলনে ভারত-পাকিস্তান সংঘাতের কথা উল্লেখ করেন তিনি।

সিন্দুরের সময় দৈব সাহায্য পেয়েছে পাকিস্তান: মুনির
  • ২৩ ডিসেম্বর, ২০২৫ ১৬:১২
Prefer us on Google

ইসলামাবাদ: অপারেশন সিন্দুরের সময় দৈব সাহায্য পেয়েছিল পাকিস্তান। এমনই দাবি পাক সেনাপ্রধান আসিম মুনিরের। সম্প্রতি ইসলামাবাদে জাতীয় উলেমা সম্মেলনে ভারত-পাকিস্তান সংঘাতের কথা উল্লেখ করেন তিনি। বলেন, যুদ্ধের সময়ে দৈবের সাহায্য উপলব্ধি করেছি আমরা। একইসঙ্গে, ১৪০০ বছর আগেকার আরবের সঙ্গে বর্তমান পাকিস্তানের তুলনাও টানেন তিনি। বক্তব্যের মাঝে কোরানের আয়াত পড়ে শোনান পাক সেনাপ্রধান।

Advertisement

পহেলগাঁও হামলার জবাবে ভারতের অপারেশন সিন্দুর। সেনার অভিযানে ধ্বংস হয় পাকিস্তানের অন্তত ৯ জঙ্গিঘাঁটি। নিকেশ হয় বহু জঙ্গি। টানা ৪দিন  সংঘাতে জড়ায় দুই দেশ। মুনিরকে বারবার বলতে শোনা গিয়েছে, জয়ী হয়েছে পাকিস্তান।

Advertisement
সম্পর্কিত সংবাদ