Bartaman Logo
৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

১০৮ বছরেও দেড় কিমি দূরে নিয়মিত বাজার করেন পদ্মশ্রী প্রাপ্ত মঙ্গলাকান্ত

২০২৩ সালে খোদ রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন ময়নাগুড়ি জেলার প্রত্যন্ত গ্রামের বাসিন্দা মঙ্গলাকান্ত রায়। প্রায় ৫০০ বছরের পুরনো বাদ্যযন্ত্র সারিন্দা বাদক হিসেবে এই সম্মান পেয়েছিলেন তিনি।

১০৮ বছরেও দেড় কিমি দূরে নিয়মিত বাজার করেন পদ্মশ্রী প্রাপ্ত মঙ্গলাকান্ত
  • ১৭ মার্চ, ২০২৫ ১৪:০৩
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: ২০২৩ সালে খোদ রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন ময়নাগুড়ি জেলার প্রত্যন্ত গ্রামের বাসিন্দা মঙ্গলাকান্ত রায়। প্রায় ৫০০ বছরের পুরনো বাদ্যযন্ত্র সারিন্দা বাদক হিসেবে এই সম্মান পেয়েছিলেন তিনি। তারপর কেটে গিয়েছে ২ বছর। গ্রামের কাঁচা বাড়ি পাকা হয়েছে। কিন্তু আজও নিজেকে মাটির মানুষ হিসেবেই ধরে রেখেছেন মঙ্গলাকান্ত রায়। পুরনো অভ্যাস মতোই আজও, ১০৮ বছর বয়সে এসেও দেড় কিলোমিটার দূর থেকে চারের বাড়ি বাজারে আসেন পদ্মশ্রীপ্রাপ্ত এই সারিন্দা বাদক।

Advertisement

বাজারের নিয়মিত ক্রেতারা জানান, তিনি নিয়মিত এসে প্রাণখোলা আড্ডা দেন। কথা বলেন প্রত্যেক ব্যবসায়ীদের সঙ্গে। আবার ব্যবসায়ীরা বলছেন, দাদু না এলে ভালো লাগে না। ব্যবসা-বাণিজ্য কেমন চলছে প্রতিদিন খোঁজখবর নেন।’

এই বয়সেও কেন নিয়মিত বাজারে আসেন? এর উত্তরে মঙ্গলাকান্ত রায় নিজে বলেন, মাছ ও মাংস আমার প্রতিদিন চাই। বাজারে না এলে ভালো লাগেনা। চা খাই, আড্ডা দি, প্রত্যেকের সঙ্গে গল্প করি।

শিল্পীর তার মেজ ছেলে, পেশায় ব্যবসায়ী নিমাই রায় বলেন, “বাবা ভোরে উঠে পুজো দিয়ে, টিভি দেখে নিয়ম করে প্রতিদিন বাজারে আসেন। এরপর বাজার করা হয়ে গেলে নিজেই বাড়ি ফেরেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ