Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

ধান-তেল উৎপাদন বাড়ছে, কমবে ডাল

স্বাভাবিকের চেয়ে কম এলাকায় হচ্ছে চাষ। ফলে উৎপাদন হবে কম। আগামী দিনে বাড়তে পারে ডালের দাম। বিশেষত, মুগ ডাল।

ধান-তেল উৎপাদন বাড়ছে, কমবে ডাল
  • ২১ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: স্বাভাবিকের চেয়ে কম এলাকায় হচ্ছে চাষ। ফলে উৎপাদন হবে কম। আগামী দিনে বাড়তে পারে ডালের দাম। বিশেষত, মুগ ডাল। সরকারি তথ্যে সেরকমই ইঙ্গিত। কৃষিমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, গ্রীষ্মের এই সময়ে ১৮.৯৫ লক্ষ হেক্টর জমিতে সাধারণত মুগ ডালের চাষ হয়। কিন্তু এবার তা হচ্ছে ১০.৯ লক্ষ হেক্টর জমিতে। অর্থাৎ প্রায় ৮ লক্ষ হেক্টর এলাকা কম। অন্যদিকে, গ্রীষ্মের এই সময়ে ধান চাষের এলাকা বেড়েছে। স্বাভাবিক নিয়মে এই সময়ে ৩০.৭৯ লক্ষ হেক্টর এলাকায় ধান চাষ হয়। এবার তা হচ্ছে ৩১.৫ লক্ষ হেক্টরে। ফলে আগামী দিনে চালের উৎপাদনে টানাটানি হবে না। বাদাম, সূর্যমুখী এবং তিল তেল বীজ চাষের এলাকায় বেড়েছে। কৃষিমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, গ্রীষ্মের এই সময়ে সাধারণত ৭.৮৫ লক্ষ হেক্টর জমিতে উল্লেখিত তিন তৈলবীজের চাষ হয়। এবার তা হচ্ছে ৯.১৪ লক্ষ হেক্টরে। ফলে ধান বা তেলের উৎপাদন মার খাবে না। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ