কনসার্ট চলাকালীন মঞ্চে পড়ে গেলেন অভিনেতা-গায়ক দিলজিৎ দোসাঞ্জ। ‘দিল-লুমিনাতি’ কনসার্ট নিয়ে ভারত সফরে বেরিয়েছেন দিলজিৎ। সদ্য আমেদাবদে সেই শো চলাকালীন আচমকাই পড়ে যান তিনি। যদিও তৎক্ষণাৎ নিজেকে সামলে নিয়েছেন। কিছুক্ষণ থমকে থাকার পর ফের অনুষ্ঠান শুরু করেন তিনি। এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। আমেদাবাদের এই অনুষ্ঠানে দিলজিতের সঙ্গে যোগ দিয়েছিলেন কার্তিক আরিয়ানও। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ারও করেছেন নায়ক।



