সংবাদদাতা, রঘুনাথপুর: বুধবার পাড়া ব্লকের হড়কতোড় প্রাথমিক বিদ্যালয়ে একটি নতুন শ্রেণিকক্ষ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে রঘুনাথপুরের মহকুমা শাসক বিবেক পঙ্কজ, বিডিও নীলাঞ্জন সিনহা, পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক কুম্ভকার সহ অন্যরা উপস্থিত ছিলেন।
Advertisement
ওই বিদ্যালয়ে প্রথম-পঞ্চম শ্রেণি পর্যন্ত পঠনপাঠন চলে। ৯০জন ছাত্রছাত্রী রয়েছে। তিনজন স্থায়ী শিক্ষক ও একজন অস্থায়ী শিক্ষক আছেন। শ্রেণিকক্ষ না থাকায় ছাত্রছাত্রীদের বসতে অসুবিধা হতো। শিক্ষকরাও সমস্যায় পড়তেন। সেজন্য পাড়া পঞ্চায়েত সমিতির তরফে ১৫ অর্থ কমিশনের প্রায় ১১লক্ষ টাকায় একটি অতিরিক্ত শ্রেণিকক্ষ তৈরি করা হয়েছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক তথা প্রাক্তন বিধায়ক উমাপদ বাউরি বলেন, শ্রেণিকক্ষ না থাকায় অসুবিধা হতো। বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছিল। গতবছর এজন্য টাকা বরাদ্দ হয়। অবশেষে শ্রেণিকক্ষ উদ্বোধন হল।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক তথা প্রাক্তন বিধায়ক উমাপদ বাউরি বলেন, শ্রেণিকক্ষ না থাকায় অসুবিধা হতো। বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছিল। গতবছর এজন্য টাকা বরাদ্দ হয়। অবশেষে শ্রেণিকক্ষ উদ্বোধন হল।