Bartaman Logo
২২ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

অ্যালুমিনিয়াম এবং ইস্পাতজাত পণ্যের আমদানিতে শুল্ক আরোপ ট্রাম্পের

অ্যালুমিনিয়াম এবং ইস্পাতজাত পণ্যের আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপ করল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প জানিয়েছেন, আগামী সোমবার এই নতুন শুল্কের বিষয়ে হোয়াইট হাউস থেকে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।

অ্যালুমিনিয়াম এবং ইস্পাতজাত পণ্যের আমদানিতে শুল্ক আরোপ ট্রাম্পের
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
ওয়াশিংটন, ১০ ফেব্রুয়ারি: অ্যালুমিনিয়াম এবং ইস্পাতজাত পণ্যের আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপ করল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প জানিয়েছেন, আগামী সোমবার এই নতুন শুল্কের বিষয়ে হোয়াইট হাউস থেকে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। এর আগে বাণিজ্যক্ষেত্রে দীর্ঘদিনের তিন সঙ্গী মেক্সিকো, কানাডা ও চীনের পণ্যের উপর শুল্ক চাপানোর নির্দেশে দেন মার্কিন প্রেসিডেন্ট। ক্ষমতায় এসেই তিন দেশ থেকে আমদানি করা পণ্যের উপর শুল্ক চাপাবেন বলে ঘোষণা করেছিলেন ট্রাম্প। তাঁর সিদ্ধান্তের পরই পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি দেন পড়শিরা। তবে পরে সেই সিদ্ধান্ত একমাসের জন্য স্থগিত রেখেছেন ট্রাম্প। গতকাল, রবিবার নিউ অর্লিয়ান্সে যাওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমেরিকায় অ্যালুমিনিয়াম এবং ইস্পাতজাত পণ্যের আমদানিতে এবার থেকে ২৫ শতাংশ হারে শুল্ক নেওয়া হবে। আগামী সোমবার এর আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। তবে এই সমস্ত ধাতুর পণ্যের আমদানিতে আগে থেকেই কিছু শুল্ক ছিল। কিন্তু এবার থেকে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক যুক্ত হল।” ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, “যে সমস্ত দেশ আমেরিকার থেকে চড়া হারে শুল্ক নেবে, আমেরিকাও তাঁদের উপর শুল্ক চাপাবে।”
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ