Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অ্যাডভোকেট অ্যামেন্ডমেন্ট বিলের বিরোধিতায় সোমে আদালত ধর্মঘট

অ্যাডভোকেট অ্যামেন্ডমেন্ট বিলের বিরোধিতায় সোমে আদালত ধর্মঘট
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অ্যাডভোকেট অ্যামেন্ডমেন্ট বিল আইনজীবীদের স্বার্থ বিরোধী। এই বিলের বিরোধিতায় সোমবার রাজ্যজুড়ে কর্ম বিরতির ডাক দিল রাজ্য বার কাউন্সিল। ওই দিন কলকাতা হাইকোর্ট সহ রাজ্যের সমস্ত আদালতে আইনজীবীরা কাজে যোগ দেবেন না। আইনজীবীদের দাবি, আইনজীবীদের ধর্মঘটে লাগাম টানতেই কেন্দ্রের আনতে সংশোধনী আইন। আপাতত বিলের যে খসড়া প্রকাশ হয়েছে তা দেখে আইনজীবীদের মত, ইচ্ছামতো আইনজীবীরা কর্মবিরতির ডাক দিতে পারবেন না। সমষ্টিগত কিংবা সংগঠনের ব্যানারেও নয়। আন্দোলনের নামে বিচার ব্যবস্থাকে ব্যাহত করা, অথবা আদালত বয়কটও বরদাস্ত করা হবে না। অভিযোগ, আইনজীবীদের প্রতিবাদের অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে। এই বিল অগণতান্ত্রিক। বিলের প্রতিবাদে কলকাতার পাশাপাশি সোমবার দিল্লিতেও কাজে যোগ দিচ্ছেন না আইনজীবীরা।  
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ