Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শিয়ালদহে বিশেষ অভিযানে বিনা টিকিটের শতাধিক যাত্রী পাকড়াও, জরিমানা আদায় ২ লক্ষ

ইস্ট-ওয়েস্ট মেট্রো রুট চালু হওয়ার পর শিয়ালদহ স্টেশন বাড়তি গুরুত্ব পেতে শুরু করেছে। কারণ সল্টলেক সেক্টর ফাইভ কিংবা হাওড়া থেকে হাজার হাজার মানুষ মেট্রোতে শিয়ালদহ রেল স্টেশনে পৌঁছে যাচ্ছেন।

শিয়ালদহে বিশেষ অভিযানে বিনা টিকিটের শতাধিক যাত্রী পাকড়াও, জরিমানা আদায় ২ লক্ষ
  • ৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইস্ট-ওয়েস্ট মেট্রো রুট চালু হওয়ার পর শিয়ালদহ স্টেশন বাড়তি গুরুত্ব পেতে শুরু করেছে। কারণ সল্টলেক সেক্টর ফাইভ কিংবা হাওড়া থেকে হাজার হাজার মানুষ মেট্রোতে শিয়ালদহ রেল স্টেশনে পৌঁছে যাচ্ছেন। এক্ষেত্রে শিয়ালদহ রেল স্টেশন বাড়তি যাত্রীর চাপ সাফল্যের সঙ্গে নিতে শুরু করেছে। তার সঙ্গে এই স্টেশন সহ গোটা ডিভিশনে শৃঙ্খলা ও সুস্থ পরিবেশ বজায় রাখা এখন চ্যালেঞ্জ রেল কর্তাদের। 

Advertisement

সেই সূত্রে স্টেশন ও প্ল্যাটফর্ম পরিষ্কার রাখা, বিনা টিকিটের যাত্রী ও লাগেজ বহন রুখতে সম্প্রতি এক বিশেষ অভিযান চালায় রেল। শিয়ালদহ-লালগোলা সেকশনে এই কর্মসূচির নেতৃত্ব দেন পূর্ব রেলের চিফ কমার্শিয়াল ম্যানেজার উদয়শঙ্কর ঝা এবং শিয়ালদহ ডিভিশনের সিনিওর ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার জসরাম মিনা। রেলের তরফে জানানো হয়েছে, এই অভিযানে বিনা টিকিটের যাত্রী, অবৈধ লাগেজ ও থুতু ফেলার অপরাধে ৩০৬টি মামলা রুজু করা হয়েছে। রেল আইন অনুসারে অভিযুক্তদের জরিমানা করা হয়। যা থেকে রাজস্ব বাবদ আয় হয়েছে দু’লাখ ২৫ হাজার টাকা। এ প্রসঙ্গে শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) রাজীব সাক্সেনা বলেন, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ও দায়িত্ববোধ বৃদ্ধির লক্ষ্যেই এই অভিযান চালান হয়েছে। আমরা যাত্রীদের কাছে আবেদন করছি, সর্বদা বৈধ টিকিট নিয়ে রেল সফর করুন। স্টেশন ও প্ল্যাটফর্ম পরিষ্কার রাখা আপনাদের কর্তব্য। যাত্রী স্বাচ্ছন্দ্য বৃদ্ধিতে আমরা বদ্ধপরিকর, যাতে ট্রেন সফর আরও মসৃণ ও আরামদায়ক হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ