Bartaman Logo
১০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

দেশে ফিরে বীরের সম্মান পেলেন ‘বিতাড়িত’ রেফারি

বুকে একরাশ স্বপ্ন নিয়ে পা রেখেছিলেন আমেরিকার মায়ামিতে। সোমালিয়ার প্রথম রেফারি হিসেবে বিশ্বকাপে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন ওমর আরতান।

দেশে ফিরে বীরের সম্মান পেলেন ‘বিতাড়িত’ রেফারি
  • ১১ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মোগাদিশু: বুকে একরাশ স্বপ্ন নিয়ে পা রেখেছিলেন আমেরিকার মায়ামিতে। সোমালিয়ার প্রথম রেফারি হিসেবে বিশ্বকাপে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন ওমর আরতান। কিন্তু বিমানবন্দর থেকেই তাঁকে দেশে ফেরত পাঠিয়ে দেয় আমেরিকার অভিবাসন দফতর। ফুটবল মহলের অনুমান, ট্রাম্প সরকারের জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় সোমালিয়ার নাম থাকায় ওমরকে এভাবে আটকানো হয়েছে। এর ফলে মুখ পুড়ল ফিফারও। কারণ ৩৪ বছর বয়সি রেফারি আদপে তাদেরই প্রতিনিধি। কিন্তু ট্রাম্পের ভয়ে এই অন্যায়কে মুখ বুজে হজম করেছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা। বিশ্বকাপের আসর থেকে বিতাড়িত হলেও দেশে ফিরে নায়কের সম্মান পেলেন আফ্রিকার বর্ষসেরা রেফারি ওমর। এদিন সকালে সোমালিয়ার আদেন আদ্দে আন্তর্জাতিক বিমান বন্দরে নেমে তিনি  বলেন, ‘খারাপ লাগছে, তবে হতাশ নই। কথা দিচ্ছি, ২০৩০ বিশ্বকপে আমি খেলাব।’ সেই সঙ্গে মায়ামিতে তিক্ত অভিজ্ঞতার কথাও তুলে ধরেন ওমর। জানালেন, বিমানবন্দরের একটা ঘরে ১১ ঘণ্টা আটকে রেখে তাঁকে লাগাতার জেরা করা হয়। অথচ বৈধ নথিপত্র নিয়েই মার্কিন মুলুকে গিয়েছিলেন তিনি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ