Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অস্ত্রের কোপে আহত এক, গ্রেপ্তার যুবক

অস্ত্রের কোপে আহত এক, গ্রেপ্তার যুবক
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কল্যাণী: রাতে বাড়ির দরজা ভেঙে ঘরে ঢুকে স্ত্রী ও সন্তানের সামনে এক ব্যক্তির বুকে ধারালো অস্ত্রের কোপ দিলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে চাকদহ ব্লকের বলরামপুরের আদিবাসী পাড়া এলাকায়। অমল সর্দার নামে ওই যুবককে রক্তাক্ত অবস্থায় চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। অভিযোগের ভিত্তিতে যুবক রাজেন সর্দারকে গ্রেপ্তার করেছে চাকদহ থানার পুলিস। পুলিসের প্রাথমিক অনুমান, জমি সংক্রান্ত বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে। আহত যুবকের স্ত্রী স্বপ্না সর্দার বলেন, জমি নিয়ে তিনদিন আগে রাজেনের সঙ্গে কথা কাটাকাটি হয় আমার স্বামীর। তখন মিটমাটও হয়ে যায়। এদিন হঠাৎ করে ঘরে ঢুকে কুড়ুল দিয়ে আমার স্বামীর বুকে কোপ মারে রাজেন। আমার শিশুকেও মারধর করেছে। ওঁর কঠোর শাস্তি চাই।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ