নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: আগ্নেয়াস্ত্র সহ দু’জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল সোনারপুর থানার পুলিস। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি ওয়ান শটার ও তিন রাউন্ড কার্তুজ। শনিবার রাতে দু’জনকে সোনারপুর ভাঙড় সীমানা লাগোয়া প্রসাদপুর এলাকা থেকে ধরা হয়েছে। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম আব্দুল হাকিম মোল্লা ও আদিত্য দাস। এদের মধ্যে আব্দুলের বিরুদ্ধে খুন, চুরি, ডাকাতি, ছিনতাই সহ একাধিক মামলা রয়েছে। প্রসাদপুর এলাকায় তারা গা ঢাকা দিয়েছিল।
Advertisement
গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।



