Bartaman Logo
২১ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

অস্থায়ী কর্মীদের বদলি, বিক্ষোভ এআইইউটিইউসির

অস্থায়ী কর্মীদের বদলি, বিক্ষোভ এআইইউটিইউসির
  • ২৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, দেওয়ানহাট: অস্থায়ী কর্মীদের অন্যায়ভাবে বদলি করার প্রতিবাদ সহ বিভিন্ন দাবিতে শুক্রবার কোচবিহারের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ম্যানেজার ও ভেন্ডারকে স্মারকলিপি দেয় এআইইউটিইউসি। কোচবিহার সাগরদিঘি সংলগ্ন ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সামনে এসে প্রথমে বিক্ষোভ দেখান ওই ব্যাঙ্কের অস্থায়ী কর্মীরা। এআইইউটিইউসি’র কোচবিহার শাখার সম্পাদিকা পূর্ণিমা রবিদাস বলেন, আমাদের সাগরদিঘি পাড়ে যে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মীদের অন্যায়ভাবে বদলি করা হচ্ছে, সেটা কোনভাবেই আমরা মেনে নিতে পারছি না। অবিলম্বে তা বন্ধ করতে হবে। কর্মীদের সঙ্গে অন্যায় করা হচ্ছে। তাঁদের বেশি সময় কাজ করানোর পরেও এভাবে অন্যত্রে বদলি করা হচ্ছে। এরই প্রতিবাদে আমরা ব্যাঙ্কের ম্যানেজার ও ভেন্ডারকে স্মারকলিপি দিলাম। দাবি পূরণ না হলে আগামী দিনে পরিবারের লোকজন নিয়ে এসে বৃহত্তর আন্দোলনে নামব। যদিও ব্যাঙ্ক কর্তৃপক্ষ এ ব্যাপারে সংবাদমাধ্যমকে কিছু বলতে চায়নি।  
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ