Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

অসুস্থ সাহেব

অসুস্থ সাহেব
  • ২৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
অসুস্থ অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়। গত ২৫ ডিসেম্বর, বুধবার তাঁকে ভর্তি করা হয়েছে দক্ষিণ কলকাতার এক হাসপাতালে। ২৭ ডিসেম্বর, শুক্রবার ছিল তাঁর জন্মদিন। অগণিত শুভেচ্ছাবার্তার মাঝে নিজের অসুস্থতার খবর সমাজমাধ্যমে জানান অভিনেতা। তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘একদিন আচমকা গলা ব্যথা শুরু হয়। তারপর টনসিল ফুলে যায়। ঘুরেফিরে জ্বরও আসছিল।’ তারপরই চিকিৎসকের পরামর্শ নেন সাহেব। জানা যায়, তাঁর টনসিলাইটিস হয়েছে। অ্যান্টি বায়োটিকও চলছিল অভিনেতার। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় হাসপাতালে ভর্তি হতে হয়। সাহেব জানিয়েছেন, তাঁর রক্তে সংক্রমণ পাওয়া গিয়েছে। এর জেরে অভিনেতার দু’টি অনুষ্ঠান বাতিল করতে হয়েছে। জন্মদিনটা মায়ের সঙ্গে কাটাতে পারলেন না বলে মনখারাপ তাঁর। বললেন, ‘জন্মদিনটা হাসপাতালে শুয়ে কাটাতে হল, খুব খারাপ লাগছে। এ বছর এক দিদি ও এক বোনকে হারিয়েছি। এমনিই মন ভালো নেই। তার উপর এই ভোগান্তি!’ 
Advertisement
সম্পর্কিত সংবাদ