অসুস্থ পরিচালক সুভাষ ঘাই। শনিবার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মুম্বইয়ের এক হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, গত বুধবার থেকে দুর্বলতা, মাথা ঘোরা, শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন সুভাষ। সেই কারণেই তাঁকে তড়িঘড়ি মুম্বইয়ের হাসপাতালে ভর্তি করানো হয়। সুভাষের দলের তরফে জানানো হয়েছে, তিনি বর্তমানে স্থিতিশীল।



