Bartaman Logo
১৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

অসুস্থ প্রখ্যাত টেবিল টেনিস কোচ ভারতী ঘোষ, নার্সিংহোমে ভর্তিতে সাহায্য মেয়র গৌতম দেবের

বার্ধক্যজনিত অসুস্থতায় শয্যাশায়ী প্রখ্যাত টেবিল টেনিস কোচ ভারতী ঘোষ। তাঁর পাশে দাঁড়ালেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। ৮৪ বছর বয়সের ভারতীদেবী অনেকদিন ধরে অসুস্থ। প্রায় দেড়বছর আগে তাঁর সেরিব্রাল স্ট্রোক হয়েছিল। সফল অস্ত্রোপচারে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছিলেন

অসুস্থ প্রখ্যাত টেবিল টেনিস কোচ ভারতী ঘোষ, নার্সিংহোমে ভর্তিতে সাহায্য মেয়র গৌতম দেবের
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, শিলিগুড়ি: বার্ধক্যজনিত অসুস্থতায় শয্যাশায়ী প্রখ্যাত টেবিল টেনিস কোচ ভারতী ঘোষ। তাঁর পাশে দাঁড়ালেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। ৮৪ বছর বয়সের ভারতীদেবী অনেকদিন ধরে অসুস্থ। প্রায় দেড়বছর আগে তাঁর সেরিব্রাল স্ট্রোক হয়েছিল। সফল অস্ত্রোপচারে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছিলেন। সব ঠিকঠাক চলছিল। কিন্তু, এবারের পুজোর পর থেকে আবার শারীরিক সমস্যায় কাবু হয়ে পড়েন তিনি। এজন্য মাঝেমধ্যেই তাঁকে নার্সিংহোমে ভর্তি করতে হয়। ক্রমশ তিনি দুর্বল হয়ে পড়তে থাকেন।  
Advertisement
গণেশ কুণ্ডু, মান্তু ঘোষদের কারিগর ভারতীদেবী কিছুদিন আগেও শিলিগুড়ির একটি নার্সিংহোম ভর্তি ছিলেন। কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফেরেন। তারঁ সর্বক্ষণের সঙ্গী অনুপ বসু এবং অমিত সরকার বলেন, গত চারদিন ধরে ভারতী ঘোষের অসুস্থতা বেড়ে যায়। কোনও খাবার খেতে পারছেন না। পা ফুলেছে। এই অবস্থায় ভারতী ঘোষের চিকিৎসা চালিয়ে যাওয়ার ব্যাপারে সমস্যা দেখা দিয়েছে। অকৃতদার এই বিশিষ্ট টেবিল টেনিস কোচ রেলওয়ে কর্মী ছিলেন। অবসর নেওয়ার পর থেকে  পেনশনটুকুই তাঁর সম্বল।
ভারতীদেবীর অসুস্থতার খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে দেশবন্ধুপাড়ায় তাঁর বাড়িতে যান শিলিগুড়ির মেয়র। তিনি ভারতী দেবীর সঙ্গে কথা বলেন। অনুপ বসু এবং অমিত সরকারের কাছ থেকে সব শোনেন। তারপর মেয়র ভারতীদেবীকে শিলিগুড়ির মাটিগাড়ায় একটি নার্সিংহোমে ভর্তির ব্যবস্থা করে দেন। প্রয়োজনীয় সবরকম সহযোগিতার আশ্বাস দেন। ভারতী ঘোষকে  নার্সিংহোমে নিয়ে যাওয়ার জন্য পুরসভা থেকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও তিনি করেদেন।
মেয়র বলেন, ভারতী ঘোষের অসুস্থার খবর পেয়ে দেখতে এসেছিলাম। দেখলাম, উনি খেতে পারছেন না। অবিলম্বে ওঁর বিশেষ চিকিৎসা দরকার। তাই নার্সিংহোমে ভর্তির ব্যবস্থা করলাম।  সব রকমভাবে ওঁর পাশে রয়েছি।  নিজস্ব চিত্র।
Advertisement
সম্পর্কিত সংবাদ