Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

অসুস্থ পরিচালক সুভাষ ঘাই, ভর্তি হাসপাতালে

অসুস্থ পরিচালক সুভাষ ঘাই, ভর্তি হাসপাতালে
  • ৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
মুম্বই, ৮ ডিসেম্বর: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বর্ষীয়ান পরিচালক সুভাষ ঘাই। যদিও পরিচালকের ঠিক কী হয়েছে সেই বিষয়ে স্পষ্টভাবে কিছুই জানা যায়নি। একটি সূত্রে খবর, গতকাল, শনিবার রাতে শারীরিক দুর্বলতা ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। অপর একটি সূত্রে জানা গিয়েছে, পরিচালকের কথা বলতে সমস্যা হচ্ছে। এমনকী মাঝে মাঝেই ভুলে যাচ্ছেন সবকিছু। ইতিমধ্যেই তাঁর চিকিৎসার জন্য বসেছে একটি মেডিক্যাল বোর্ড। ২৪ ঘণ্টা নজরদারি চালানো হচ্ছে। আপাতত আইসিইউতে ভর্তি থাকলেও স্থিতিশীল রয়েছেন পরিচালক। জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও সুভাষ ঘাইয়ের ম্যানেজার জানিয়েছেন, গুরুতর কিছু নয়, রুটিন চেক আপের জন্যই হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, একাধিক টেস্ট হবে সুভাষ ঘাইয়ের। ‘তাল’ ছবি খ্যাত পরিচালকের বয়স ৭৯ বছর। তাঁর বার্ধক্যজনিত কিছু রোগও রয়েছে বলে জানা গিয়েছে।  
Advertisement
সম্পর্কিত সংবাদ