Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

অসুস্থ নাট্যকার হরিমাধবকে দেখতে হাসপাতালে বিধায়ক

অসুস্থ বালুরঘাটের বিশিষ্ট নাট্যকার হরিমাধব মুখোপাধ্যায়। বার্ধক্য ও শ্বাসকষ্টজনিত সমস্যায় হরিমাধববাবু তিন দিন ধরে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন। সোমবার তাঁকে দেখতে গেলেন বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক কুমার লাহিড়ী।

অসুস্থ নাট্যকার হরিমাধবকে দেখতে হাসপাতালে বিধায়ক
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পতিরাম: অসুস্থ বালুরঘাটের বিশিষ্ট নাট্যকার হরিমাধব মুখোপাধ্যায়। বার্ধক্য ও শ্বাসকষ্টজনিত সমস্যায় হরিমাধববাবু তিন দিন ধরে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন। সোমবার তাঁকে দেখতে গেলেন বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক কুমার লাহিড়ী। হাসপাতালে হরিপদবাবুর সঙ্গে কথা বলে শরীরের খোঁজখবর নেন। অশোক লাহিড়ী বলেন, হরিপদবাবু হাসপাতালে ভর্তি রয়েছেন। আমি তাঁকে দেখে এলাম। কথা বলে তাঁর শারীরিক অবস্থা এখন ভালো মনে হয়েছে। অন্যদিকে, রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে খেলে গোটা রাজ্যে সাড়া ফেলে দিয়েছেন বালুরঘাটের ক্রিকেটার সুমিত মহন্ত। সোমবার তাঁর সঙ্গেও দেখা করেন বিধায়ক অশোক লাহিড়ী। এদিন তিনি শহরের স্টেট গ্যারেজের কাছে সুমিতের বাড়িতে গিয়ে তাঁকে শুভেচ্ছা জানান। একইদিনে বিধায়ক বালুরঘাটের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের গাজিপুরে একটি সাব মার্সিবল পাম্পের উদ্বোধন করেন। ওই এলাকায় সাব মার্সিবলটি বিধায়ক তহবিলেই তৈরি হয়েছিল। এদিন বিধায়ক সেটি উদ্বোধন করেন। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ