Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

অসুস্থ মোহিত ভর্তি নার্সিংহোমে

অসুস্থ মোহিত ভর্তি নার্সিংহোমে
  • ২১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: গুরুতর অসুস্থ অবস্থায় রায়গঞ্জের একটি নার্সিংহোমে ভর্তি প্রবীণ কংগ্রেস নেতা মোহিত সেনগুপ্ত। তাঁর উচ্চ রক্তচাপ সহ বয়সজনিত কিছু সমস্যার জন্য রবিবার থেকে তিনি চিকিৎসাধীন। সোমবার তাঁকে নার্সিংহোমে দেখতে যান রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, রায়গঞ্জ পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ বেশ কয়েকজন নেতা। সৌজন্য সাক্ষাৎ শেষে কৃষ্ণ কল্যাণী বলেন, বিরোধী মতাদর্শ থাকলেও তিনি জেলার একজন প্রবীণ রাজনৈতিক ব্যাক্তিত্ব। তাই এদিনের সৌজন্য সাক্ষাৎ। তিনি হাসপাতালে আইসিইউতে ভর্তি রয়েছেন। আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি। এদিকে, দীর্ঘদিন বাদে কংগ্রেসের পোড় খাওয়া এই নেতার সঙ্গে তৃণমূল নেতাদের সামনা সামনি সাক্ষাৎ ঘিরে খুশি রাজনৈতিক মহল। কংগ্রেস নেতারাও এদিনের এই সাক্ষাৎকে ইতিবাচক হিসেবেই দেখছেন। অনেকেই বলেন রায়গঞ্জের মানুষ এমনই রাজনৈতিক সৌজন্য আশা করে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ