Bartaman Logo
২৭ মে, ২০২৬

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি লালকৃষ্ণ আদবানি

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি লালকৃষ্ণ আদবানি
  • ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর: বার্ধক্যজনিত রোগে বেশ কয়েকদিন ধরেই ভুগছেন লালকৃষ্ণ আদবানি। মাঝে মাঝেই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটছে। তাই ভর্তি করাতে হচ্ছে হাসপাতালে। গতকাল, শুক্রবার রাতে ফের অসুস্থ হয়ে পড়েন বর্ষীয়ান এই বিজেপি নেতা। তড়িঘড়ি তাঁকে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই স্নায়ুরোগ বিশেষজ্ঞ বিনীত সুরির নেতৃত্বে চিকিৎসকদের একটি দলের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।  আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে লালকৃষ্ণ আদবানিকে। গত জুলাই মাস থেকে এই নিয়ে মোট চারবার অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হলেন তিনি। আদবানির দ্রুত সুস্থতার কামনা করেছেন বিজেপি নেতারা। দেশের প্রাক্তন উপ প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানির বয়স হয়েছে ৯৭ বছর।
Advertisement
সম্পর্কিত সংবাদ