Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ওসাসুনার বিরুদ্ধে লিড নিয়েও ড্র এমবাপেদের

ওসাসুনার বিরুদ্ধে লিড নিয়েও ড্র এমবাপেদের
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
মাদ্রিদ: রিয়াল মাদ্রিদের সুখের সংসারে হঠাৎই অশান্তির আঁচ। দলের সবচেয়ে দামি ফুটবলার কে হবেন, তা নিয়ে শুরু হল ঠান্ডা যুদ্ধ। প্রায় বার্ষিক ৩১ মিলিয়ন ইউরোতে চলতি মরশুমে পিএসজি থেকে রিয়ালে যোগ দেন কিলিয়ান এমবাপে। আর তাতেই চোখ মাথায় উঠেছে দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য ভিনিসিয়াস জুনিয়র ও জুড বেলিংহ্যামের। ব্রাজিলিয়ান ফুটবলারটির সঙ্গে চুক্তি নবীকরণের প্রক্রিয়া শুরু করেছে রিয়াল। আর সেখানেই ভিনিসিয়াস শর্ত রেখেছেন, এমবাপের চেয়ে বেশি পারিশ্রমিক পেলেই সই করবেন তিনি। উল্লেখ্য, ২০২৭ পর্যন্ত রিয়ালের সঙ্গে চুক্তি রয়েছে ভিনিসিয়াসের। আসলে তাঁকে পাওয়ার জন্য অর্থের ঝুলি নিয়ে আসরে নেমেছে সৌদি আরবেরর ক্লাবগুলি।
Advertisement
এদিকে, লা লিগায় আটকে গেল রিয়াল মাদ্রিদ। শনিবার ওসাসুনার বিরুদ্ধে ১-১ গোলে ড্র করলেন ভিনিসিয়াসরা। ম্যাচের ১৫ মিনিটে কিলিয়ান এমবাপে জাল কাঁপান। এরপর ৩৯ মিনিটে বেলিংহ্যাম লাল কার্ড দেখায় দশজনে খেলতে হয় রিয়ালকে। দ্বিতীয়ার্ধে, পেনাল্টি পায় ওসাসুনা। স্পটকিক কাজে লাগিয়ে দলকে সমতায় ফেরান বুদিমির। ড্রয়ের ফলে ২৪ ম্যাচে রিয়ালের পয়েন্ট দাঁড়াল ৫১।
Advertisement
সম্পর্কিত সংবাদ