Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অসন্তুষ্ট স্পিকার

অসন্তুষ্ট স্পিকার
  • ১ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধায়কদের সঙ্গে মাঝেমধ্যে প্রচুর মানুষ আসেন বিধানসভায়। কিন্তু বৃহস্পতিবারের ঘটনা নিয়ে অসন্তুষ্ট বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার বিধায়কদের সঙ্গে অনেকেই বিধানসভায় ঢুকেছেন। বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে বলে খবর এসেছে। আমার কাছে লিখিত অভিযোগ এলে যথাযথ ব্যবস্থা নেব। তবে যে ঘটনা ঘটেছে, তা একেবারেই বাঞ্ছনীয় নয়। অন্যদিকে, আগামী ১০ মার্চ থেকে বিধানসভার দপ্তর ওয়াড়ি বাজেট অধিবেশন শুরু হচ্ছে। ছ’টি দপ্তরের বাজেট নিয়ে আলোচনা হবে। বাকিগুলি গিলোটিনে যাওয়ার সম্ভাবনা। বিমানবাবু বলেছেন, স্বরাষ্ট্র দপ্তরের বাজেট নিয়ে 
Advertisement
আলোচনা হবে কি না সিদ্ধান্ত হয়নি। আলোচনা না হলেও অসুবিধা নেই। লোকসভাতেও অনেক মন্ত্রকের বাজেট গিলোটিনে চলে যায়।   
Advertisement
সম্পর্কিত সংবাদ