Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

অসমের নাবালিকার বিয়ে রুখল পুলিস

কুমারগ্রাম ব্লকের উত্তর নারারথলি এলাকায় এক নাবালিকার বিয়ে রুখল কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিস। বুধবার পুলিস জানিয়েছে, চাইল্ড ওয়েলফেয়ার কমিটির নির্দেশে ওই নাবালিকাকে হোমে পাঠানো হয়েছে।

অসমের নাবালিকার বিয়ে রুখল পুলিস
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কুমারগ্রাম: কুমারগ্রাম ব্লকের উত্তর নারারথলি এলাকায় এক নাবালিকার বিয়ে রুখল কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিস। বুধবার পুলিস জানিয়েছে, চাইল্ড ওয়েলফেয়ার কমিটির নির্দেশে ওই নাবালিকাকে হোমে পাঠানো হয়েছে। ১৫ বছর বয়সী ওই নাবালিকার বাড়ি অসমের গোলকগঞ্জ এলাকায়। উত্তর নারারথলিতে এক যুবকের বাড়িতে তার বিয়ের প্রস্তুতি চলছিল। এই বিষয়ে জেলা পুলিসের হেল্পলাইন ১০০ নম্বরে অভিযোগ যায়। এরপর কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিস উত্তর নারারথলি গ্রামে ওই যুবকের বাড়িতে অভিযান চালায়। উদ্ধার করা হয় নাবালিকাকে। তাকে সিডব্লিউসি’র কাছে পাঠানো হয়। সিডব্লিউসি’র নির্দেশে নাবালিকাকে হোমে পাঠানো হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ