Bartaman Logo
১০ জুন, ২০২৬

অশ্লীল মন্তব্যের জেরে বিতর্কে ইউটিউবার, দায়ের এফআইআর

অশ্লীল মন্তব্যের জেরে বিতর্কে ইউটিউবার, দায়ের এফআইআর
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: অশ্লীল মন্তব্যের জেরে বিতর্কে জড়ালেন জনপ্রিয় ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া। সদ্য কমেডিয়ান সময় রায়নার অনুষ্ঠান ‘ইন্ডিয়া’স গট ল্যাটেন্ট’এ যোগ দিয়েছিলেন ‘বিয়ারবাইসেপস’ খ্যাত রণবীর। সেখানে এক প্রতিযোগীকে মা-বাবা সম্পর্কে একটি আপত্তিকর প্রশ্ন করেন তিনি। এমন ‘উদ্ভট’ প্রশ্নে ঘাবড়ে যান প্রতিযোগী। যদিও হেসে ওঠেন রণবীরের পাশে থাকা সময়, আশিস চঞ্চলানি, যশপ্রীত সিং, অপূর্ব মাখিজারা। এই ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই বিতর্ক বাড়ে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ জানান, রণবীরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এরপরই এফআইআর দায়ের হয় রণবীরের বিরুদ্ধে। পাশাপাশি অনুষ্ঠানের উদ্যোক্তাদের বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে। মহারাষ্ট্রের মহিলা কমিশন ও মুম্বই কমিশনার, গুয়াহাটি পুলিস অভিযোগ দায়ের করেছেন বলে খবর। যদিও বিতর্কের মাঝে ক্ষমা চেয়েছেন রণবীর। সমাজমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে তিনি বলেছেন, ‘আমি যা বলেছি, তা অশ্লীল। ক্ষমা চাইছি।’   
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ