Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

ওড়িশা-বধ নর্থ ইস্টের, জিতল মুম্বই সিটি

ওড়িশা-বধ নর্থ ইস্টের, জিতল মুম্বই সিটি
  • ৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইএসএলে টানা সাত ম্যাচে গোল করে নজির গড়লেন নর্থইস্ট ইউনাইটেডের আলেইদিন। রবিবার ঘরের মাঠে ওড়িশা এফসি’কে ৩-২ গোলে হারাল পেড্রো বেনালির দল। আলেইদিনের জোড়া লক্ষ্যভেদ ছাড়াও স্কোরশিটে নাম তোলেন ফার্নান্ডেজ। ওড়িশার হয়ে হুগো বোমাস ও দিয়েগো মরিসিও ব্যবধান কমালেও হার আটকাতে ব্যর্থ। এদিনের পর সাত ম্যাচে নর্থইস্টের সংগ্রহ ১১ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচে আট পয়েন্ট সের্গিও লোবেরার দলের। 
Advertisement
অপর ম্যাচে কেরল ব্লাস্টার্সকে ৪-২ গোলে হারাল মুম্বই সিটি। ক্যারোলিসের জোড়া গোল ছাড়াও নাথান ও ছাংতে জাল কাঁপান। কেরলের গোলদাতা জেসুস ও পেফরা। এদিনে গোলের পর জার্সি খুলে সেলিব্রেট করে লাল কার্ড দেখেন পেফরা। এরপর ম্যাচে ফেরা সম্ভব হয়নি কেরলের।
সম্পর্কিত সংবাদ