Bartaman Logo
১১ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী  ডায়ান কিটন(৭৯) প্রয়াত

১৯৭৮ সালে সেরা অভিনেত্রী হিসেবে অস্কার পান তিনি। শুধু অভিনয় নয়, পরিচালনাতেও হাত পাকিয়েছেন ডায়ান।

অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী  ডায়ান কিটন(৭৯) প্রয়াত
  • ১২ অক্টোবর, ২০২৫ ১০:১০
Prefer us on Google

ক্যালিফোর্নিয়া, ১২ অক্টোবর: বিনোদন জগতে শোকের ছায়া। প্রয়াত অস্কারজয়ী অভিনেত্রী  ডায়ান কিটন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। ক্যালিফোর্নিয়াতে নিজের বাসভবনে শনিবার(স্থানীয় সময়) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই মার্কিন অভিনেত্রী। ‘দ্য গডফাদার’, ‘স্লিপার’, ‘অ্যানি হল’, ‘লাভ অ্যান্ড ডেথ’- এর মতো উল্লেখযোগ্য কিছু সিনেমাতে অভিনয় করে সকলের নজর কেড়েছিলেন তিনি। ১৯৭০ সালে অভিনয় জীবন শুরু। ‘ফাদার অফ দ্য ব্রাইড’, ‘ফার্স্ট ওয়াইভস ক্লাব’-এর মতো চলচ্চিত্রেও অভিনয় করেছেন কিটন। ১৯৭৮ সালে সেরা অভিনেত্রী হিসেবে অস্কার পান তিনি। শুধু অভিনয় নয়, পরিচালনাতেও হাত পাকিয়েছেন ডায়ান। তথ্যচিত্র ‘হেভেন’, ‘আনস্ট্রং হিরোস’, ‘হ্যাঙ্গিং আপ’-এর মতো বেশ কয়েকটি সিনেমা তাঁর দ্বারাই নির্মিত। অভিনেত্রীর মৃত্যুর বিষয়ে বিশদে কিছুই জানায়নি তাঁর পরিবারের সদস্যরা। কিটনের ঘনিষ্ঠ বন্ধু সংবাদমাধ্যমে গোটা বিষয়টি জানান। 

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ