Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

অস্বাভাবিক মৃত্যু

অস্বাভাবিক মৃত্যু
  • ১৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রায়গঞ্জ: একজনের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য রায়গঞ্জের খলসি এলাকায়। মৃতের নাম ভীম হাঁসদা (২০)। মঙ্গলবার রাতে ভীম রায়গঞ্জের খলসিতে শ্বশুরবাড়িতে ছিলেন। রাতে বাইরে বেরিয়ে আর ঘরে ফেরেননি। বুধবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি গাছে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা। পুলিস দেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ