Bartaman Logo
২৭ মে, ২০২৬

অর্থদপ্তর শরিককে, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন হেমন্ত

অর্থদপ্তর শরিককে, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন হেমন্ত
  • ৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
রাঁচি: শপথ নেওয়ার পর মন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন করলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। জেএমএমের শরিক দল কংগ্রেস ও আরজেডিকে সন্তুষ্ট করতে ছাড়া হয়েছে গুরুত্বপূর্ণ দপ্তর। সোরেন অবশ্য স্বরাষ্ট্র ছাড়াও সড়ক ও গৃহ নির্মাণ, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন মতো দপ্তর নিজের হাতে রেখেছেন। অর্থ, স্বাস্থ্য, মেডিক্যাল এডুকেশন এবং পরিবার কল্যাণের মতো দপ্তর সরকারের শরিক দল কংগ্রেসকে ছেড়ে দেওয়া হয়েছে। অর্থ, বাণিজ্য কর, পরিবার ও উন্নয়ন এবং সংসদীয় বিষয়ক দপ্তরের দায়িত্ব পেয়েছেন কংগ্রেসের রামকৃষ্ণ কিশোর। এছাড়াও কংগ্রেসের মন্ত্রী ইরফান আনসারিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণদপ্তরের  দায়িত্ব দেওয়া হয়েছে। অপরদিকে শরিক দল আরজেডিকে দেওয়া হয়েছে শ্রমদপ্তর। সঞ্জয়প্রসাদ যাদবকে শ্রমমন্ত্রী করা হয়েছে। জেএমএম বিধায়ক রামদাস সোরেন হয়েছেন স্কুলশিক্ষা মন্ত্রী। কংগ্রেসের দীপিকা পান্ডে সিং গ্রামোন্নয়ন, পঞ্চায়েতি রাজ এবং শিল্পী নাহা তিরকে পেয়েছেন কৃষি, পশুপালন ও সমবায় দপ্তরের দায়িত্ব। গত ২৮ নভেম্বর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন হেমন্ত সোরেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ