Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

অরিজিতের কাছে কেন কৃতজ্ঞ আয়ুষ্মান?

অরিজিতের কাছে কেন কৃতজ্ঞ আয়ুষ্মান?
  • ২৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
অরিজিৎ সিংয়ের কাছে কৃতজ্ঞ আয়ুষ্মান খুরানা। একথা অকপটে স্বীকার করতে কোনও সঙ্কোচ নেই অভিনেতার। সদ্য আয়ুষ্মান জানিয়েছেন, অরিজিতের জন্যই লাইভ পারফরম্যান্স করার অনুপ্রেরণা পেয়েছেন তিনি। সম্প্রতি আমেরিকা ট্যুর শেষ করে ফিরেছেন আয়ুষ্মান। তাঁর কনসার্ট ঘিরে অনুরাগীদের উৎসাহ তুঙ্গে ছিল। তবে তাঁর লাইভ কনসার্টের পিছনে অবদান অরিজিৎ সিংয়ের। আয়ুষ্মানের কথায়, ‘আমি ছবিতে গান গাইতে পারি।— এ কথা জানতাম। তবে মঞ্চে হাজার হাজার দর্শকের সামনে গাওয়ার মতো সাহস ছিল না। কারণ আমার মনে হতো, গায়কের থেকেও অভিনেতা সত্তা আমার বেশি। সেকারণেই আমার প্রথম লাইভ পারফরম্যান্সের সব কৃতিত্ব অরিজিৎ সিংকে দিতে চাই।’ অভিনেতা আরও জানান, ২০১৩ সাল নাগাদ দীপাবলির এক অনুষ্ঠানে তাঁকে গান গাওয়ার সুযোগ দিয়েছিলেন অরিজিৎ। ‘আমাকে গান গাইতে অনুরোধ করেছিল অরিজিৎ। প্রায় ৫০ হাজার দর্শকের সামনে পারফর্ম করি। নিজেই অবাক হয়েছিলাম। তারপর মনে হয়েছিল, নিজের ব্যান্ড তৈরি করে গান গাই’, বলেন আয়ুষ্মান।
Advertisement
সম্পর্কিত সংবাদ