Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

অরাজকতাকে প্রশ্রয় নয়

অরাজকতাকে প্রশ্রয় নয়
  • ৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
অরাজকতা কোনও ছবির বিষয় হতে পারে না। গল্পের খাতিরেও অরাজকতাকে পর্দায় তুলে ধরা ঠিক নয় বলেই মনে করেন আমির খান। সদ্য এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট ভাবে জানিয়েছেন, ছবি নির্মাতাদেরও সমাজের প্রতি দায়িত্ব রয়েছে। অরাজকতাকে মহিমান্বিত করলে সাধারণ দর্শকের কাছে ভুল বার্তা যেতে পারে। আমিরের কথায়, ‘আসলে এই ধরনের ছবি আমাদের পিছনে ঠেলে দেবে। আমাদের তো সামনে এগনো উচিত। আসলে অরাজকতাকে প্রশ্রয় দেওয়ায় আমার আপত্তি আছে।’ গৃহহিংসা, বিবাহিত সম্পর্কে সমস্যা, এসব তো চিত্রনাট্যে থাকেই। সে সম্পর্কে আমির বলেন, ‘এই সমস্যাগুলরি শিকড় অনেক গভীরে। একদিনে তার সমাধান হওয়ার নয়। আমরা এমন একটা সমাজে বাস করি যেখানে অধিকাংশ পুরুষ এখনও ভাবেন মেয়েদের কতটা স্বাধীনতা দেওয়া উচিত, তা তাঁরা ঠিক করবেন! এটাও তো অরাজকতা। সিনেমাতে সেগুলো বারবার না দেখানোই ভালো।’
Advertisement
সম্পর্কিত সংবাদ