Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

প্যাকেজিং নিয়ে শহরে অনুষ্ঠানের আয়োজন

শিল্পায়নের সঙ্গে সঙ্গেই ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে প্যাকেজিং। এক্ষেত্রে সর্বাধুনিক কী কী উদ্ধাবন বা প্রযুক্তি এসেছে, প্যাকেজিংয়ের ব্যবসায়িক দিকগুলি কী কী

প্যাকেজিং নিয়ে শহরে অনুষ্ঠানের আয়োজন
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : শিল্পায়নের সঙ্গে সঙ্গেই ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে প্যাকেজিং। এক্ষেত্রে সর্বাধুনিক কী কী উদ্ধাবন বা প্রযুক্তি এসেছে, প্যাকেজিংয়ের ব্যবসায়িক দিকগুলি কী কী , সেই সব নিয়ে আলোচনার জন্য আজ, শুক্রবার পর্যন্ত দু’দিনের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব প্যাকেজিং বা আইআইপি। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের আওতায় থাকা এই প্রতিষ্ঠানটির জয়েন্ট ডিরেক্টর বিধান দাস জানিয়েছেন, প্যাকেজিংয়ের ক্ষেত্রে মেশিন লার্নিং বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, ডিজিটাইজেশন কতটা সুযোগ করে দিতে পারে, তা নিয়ে যেমন আলোচনা চলবে, তেমনই প্যাকেজিংয়ে ব্যবহৃত কাঁচামালের পুনর্বব্যহার কীভাবে হবে, সেই দিকে আলোকপাত করা হবে। যে স্টার্ট আপ সংস্থাগুলি ইতিমধ্যেই প্যাকেজিংয়ে সাফল্য পেয়েছে, তারাও নিজেদের পথ চলার কথা তুলে ধরবে এখানে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ