Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

অর্ধেক ডিম, ভগবানগোলায় অঙ্গনওয়াড়ি কর্মীর সঙ্গে বচসা

অর্ধেক ডিম দেওয়াকে কেন্দ্র করে এক শিশুর মায়ের সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী। অভিযোগ, বচসা চলাকালীন অঙ্গনওয়াড়ি কর্মী ওই মহিলাকে মারধর করেন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

অর্ধেক ডিম, ভগবানগোলায় অঙ্গনওয়াড়ি কর্মীর সঙ্গে বচসা
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, লালবাগ: অর্ধেক ডিম দেওয়াকে কেন্দ্র করে এক শিশুর মায়ের সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী। অভিযোগ, বচসা চলাকালীন অঙ্গনওয়াড়ি কর্মী ওই মহিলাকে মারধর করেন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় থানার পুলিস এলে পরিস্থিতি স্বাভাবিক হয়। রবিবার সকালে ভগবানগোলা থানার কুঠিরামপুর পঞ্চায়েতের রামকান্তপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঘটনাটি ঘটে। ভগবানগোলা-১ বিডিও নাজির হোসেন বলেন, বিষয়টি কেউ আমাকে জানাননি। তবে খোঁজ নিয়ে দেখছি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রামকান্তপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পালস পোলির কর্মসূচি ছিল। পালস পোলিও কর্মসূচি উপলক্ষ্যে শিশুদের খিচুড়ি ও অর্ধেক ডিম দেওয়া হচ্ছিল। কিন্তু মামনি বিবি নামে এক শিশুর মা অর্ধেক ডিম নিতে রাজি ছিলেন না। তিনি গোটা ডিম দাবি করেন। আর এই নিয়েই অঙ্গনওয়াড়ি কর্মী সুচিত্রা দাসের সঙ্গে মামনি বিবির বচসা শুরু হয়। মামনি বিবি বলেন, অন্যান্য সেন্টারে বাচ্চাদের গোটা ডিম দেওয়া হচ্ছিল। অথচ এখানে অর্ধেক ডিম দিচ্ছিল। আমি প্রতিবাদ করতেই আমার বাচ্চার ছবি ক্যামেরা বন্দি করেন। আমি ছবি ডিলিট করতে বলতেই বেপরোয়াভাবে কিল-ঘুষি মারে। তবে সুচিত্রা দাস মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, মামনি বিবি আমার মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করছিল। আমি বাধা দিতে গেলে ধাক্কাধাক্কি হয়েছে মাত্র। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ