Bartaman Logo
৯ জুন, ২০২৬

মহারাষ্ট্রে মহাযুতি সরকারকে নিশানা বিরোধীদের

মহারাষ্ট্রে মহাযুতি সরকারকে নিশানা বিরোধীদের
  • ৩১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের আগে কৃষি ঋণ মকুবের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি সরকার। কিন্তু, ভোট মিটতেই রাজ্যের উপ মুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী জানিয়ে দিয়েছেন, কোনও ছাড় দেওয়া হবে না। কৃষি ঋণের সমস্ত বাকেয়া ৩১ মার্চের মধ্যে মেটাতে হবে। তাঁর এই মন্তব্যের হাতিয়ার করে বিজেপি নেতৃত্বাধীন মহাযুতি সরকারকে আক্রমণ শানিয়েছে বিরোধীরা। শিবসেনার উদ্ধব থ্যাকারে গোষ্ঠী জোট সরকারকে সরাসরি ‘মিথ্যাবাদী’ বলে কটাক্ষ করেছে। দলের নেতা আম্বাদাস দানভে জানিয়েছেন, ভোট প্রতিশ্রুতি থেকে পিছু হটছে মহাযুতি জোট। এর ফলে কৃষকদের উপর আরও আর্থিক চাপ বাড়বে। মোদি সরকারকে বিঁধে তিনি আরও বলেন, শিল্পপতিদের হাজার হাজার কোটি টাকা মকুব করে দিয়েছে কেন্দ্র। কিন্তু, কৃষকদের ঋণে ছাড় দিতে পারছে না। সরকার শুধু টেন্ডার ডাকতেই ব্যস্ত। ভোট পেতে কৃষকদের মিথ্যা বলেছে মহাযুতি জোট। সমালোচনায় সরব হয়েছে অন্যান্যরাও। পরিস্থিতি বেগতিক দেখে ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। বলেন, অজিত পাওয়ার শুধুমাত্র সরকারের অবস্থান তুলে ধরেছেন। কৃষি ঋণ কখনই মকুব করা হবে না, এমনটা বলেননি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ